নিউজ ডেক্স
আরও খবর
হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি
ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার?
ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব
২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?
বেড়কালোয়া–রাধাগ্রাম সংযোগ সড়কের নির্মাণকাজে দীর্ঘসূত্রিতায় জনদুর্ভোগ চরমে
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া–রাধাগ্রাম সংযোগ সড়কের আওতাধীন জিলান স্যারের গলি (বেড়কালোয়া স্কুলপাড়া) এলাকায় রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তা খনন করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যথাসময়ে বালু ভরাট ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়নি।
বর্ষা মৌসুমের পূর্বেই কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতি ও যথাযথ তদারকির অভাবে বর্তমানে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।
এলাকাবাসীর দাবি, উন্নয়ন কাজ অবশ্যই প্রয়োজন; তবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, দ্রুত ও কার্যকর তদারকির মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করে অতি দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা হোক।
আমরা এলাকাবাসী একটি টেকসই, মানসম্মত ও জনবান্ধব উন্নয়ন চাই। জনগণের কষ্ট ও ভোগান্তি কমিয়ে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
— ভুক্তভোগী এলাকাবাসী,
বেড়কালোয়া স্কুলপাড়া, কয়া ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।