টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! – বর্ণমালা টেলিভিশন

টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ | ৫:৩৭ 28 ভিউ
এ সিদ্ধান্তে তারা এতটা দৃঢ় যে, বছরের পর বছর গেলেও হাল ছাড়েনি তারা। এজন্য নীতি-নির্ধারণী পর্যায়ের নানা স্তরে ক্রমাগত দেনদরবার করে চলেছে কোম্পানিটি।নগদ কিনতে তারা ১ দশমিক ৫২ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল এবং ২০২৪ সালের জুনে এ বিষয়ে এমওইউও হয়েছিল দুই প্রতিষ্ঠানের মধ্যে (এই তথ্য নগদের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আবার বাংলালিংক কর্তৃপক্ষও এ বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি)। এছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে পার্টনারশিপ বা মার্জার করতে চায় ভিওন। চায় বিটিসিএলের সঙ্গেও অংশীদারিত্ব। সর্বশেষ নতুন সরকারের টেলিকম খাতে বিনিয়োগবান্ধব সংস্কারের উদ্যোগের ঘোষণার সঙ্গে এসব উদ্যোগে গতি বাড়িয়েছে ভিওন।প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সম্প্রতি বিনিয়োগের সুনির্দিষ্ট পরিকল্পনার সারাংশ উল্লেখ করে চিঠি দিয়েছে ভিওন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করে তারা প্রস্তাবগুলো দিতে চায়।এরমধ্যে এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে আলোচনাও করেছে তারা। আলোচনার আগে তাঁর কাছে দেয়া চিঠিতে বাংলালিংক একইভাবে বাংলাদেশে এসব বিনিয়োগের সুযোগ চেয়েছে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও এই বিনিয়োগ নিয়ে আলোচনা করেছে অপারেটরটি। বাংলালিংক-ভিওন প্রতিনিধিরা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে ভিওন উল্লেখ করেছে, সরকার যখন দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদগুলোর ভবিষ্যত নিয়ে মূল্যায়ন করছে, তখন জাতীয় ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করা এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করার লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগে অংশ নেওয়ার সুযোগকে স্বাগত জানায় ভিওন। প্রতিষ্ঠানটি লিখেছে, এ ধরনের সহযোগিতার আওতায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে কৌশলগত সমন্বয় এবং বাংলাদেশ ডাক বিভাগের কাছ থেকে ‘নগদ’ অধিগ্রহণের মতো সম্ভাবনাও আলোচনায় থাকতে পারে।ভিওন সেখানে উল্লেখ করে, তাদের ডিজিটাল-ফার্স্ট পরিচালন মডেল, বাস্তবায়ন সক্ষমতা এবং শক্তিশালী মূলধনভিত্তি বাংলাদেশের ডিজিটাল সেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং খাতটির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি আনতে সহায়ক হতে পারে। চিঠিতে তারা শুরুতে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগের কথা জানিয়েছে। বাংলালিংকের সিইও ইওহান বুসে টেকশহর ডটকমকে জানান, ’আমরা এখনও আনুষ্ঠানিক প্রস্তাব দিইনি তবে কানেক্টিভিটি ব্যবসাসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আমাদের আগ্রহ রয়েছে। আমাদের প্যারেন্ট কোম্পানি ভিওন এবং বাংলালিংক বাংলাদেশে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের ডিজিটাল রূপান্তর যাত্রাকে সহায়তা করতে পারে, এমন কৌশলগত বিনিয়োগের সুযোগের জন্য উন্মুক্ত।‘‘গত ২১ বছরে আমরা যে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি, তার ধারাবাহিকতায় একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ থাকলে স্বল্পমেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার এফডিআই বিনিয়োগ করতে আমরা আগ্রহী।” উল্লেখ করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর কাছে ভিওনের লেখা চিঠিতে নগদ অধিগ্রহণের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদের কাছে বাংলালিংকের দেয়া চিঠিতে বাংলালিংক সিইও নগদে ভিওনের অংশীদারিত্ব বা বড় অংকের বিনিয়োগের বিষয়ে উল্লেখ করেছেন।নগদের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স রয়েছে। বাংলালিংক-ভিওন ডিজিটাল ব্যাংকসহই নগদের বিষয়ে আগ্রহী। যদিও বাংলালিংক ‘নোভা’ নামে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করে রেখেছে স্কয়ারের সঙ্গে মিলে। ফিনটেকসহ দীর্ঘ সময় ধরে টেলিযোগাযোগ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সংকটের মধ্যে বাংলালিংক-ভিওনের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘আইসিটি এবং টেলিকম সেক্টর একটি থ্রাস্ট সেক্টর। ফান্ডামেন্টালি আমরা তা বিশ্বাস করি এবং আগামী পাঁচ বছরে আমরা এই সেক্টরের সত্যিকারের কন্ট্রিবিউশন দেখতে পাব। গত কয়েকমাসে এই সেক্টর নিয়ে কাজ করে এবং সবার সঙ্গে আলোচনা করে আমি দেখেছি, এই সেক্টরের কন্ট্রিবিউশন ১৫ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, সেখানে চ্যালেঞ্জ আছে, পলিসি ডিসকাশন আছে এবং একটি সাপোর্টিভ ইকোসিস্টেম ডেভেলপ করার প্রয়োজন আছে, কিন্তু এই সেক্টর থেকে জিডিপিতে ১৫ শতাংশ অবদান আসার কোনো কারণ নেই। ’নগদ নিয়ে বাংলালিংক চিঠিতে উল্লেখ করেছে, ভিওনের অংশীদারিত্ব বা বড় অংকের বিনিয়োগের ফলে বাংলাদেশে উন্নত বৈশ্বিক প্রযুক্তি, বিশ্বমানের ইউজার এক্সপেরিয়েন্স এবং টেলিকম সেবার সাথে আর্থিক সেবার এক গভীর ইন্টিগ্রেশন ঘটবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সরকারের বিদ্যমান নীতিমালার সামঞ্জস্যতা এবং নিয়ন্ত্রক সংস্থার (রেগুলেটরি) অনুমোদনের সাপেক্ষে বাস্তবায়িত হবে।ভিওন ২০২৪ সালে নগদের সঙ্গে যে আলোচনা শুরু কথা স্বীকার করেছেন নগদের সাবেক এমডি তানভীর এ মিশুক। তিনি টেকশহর ডটকমকে নির্ভরযোগ্য মাধ্যমে জানিয়েছেন, ‘ওই আলোচনা অনেকটা এগিয়ে গেলেও পরিবর্তীত পরিস্থিতির কারণে আলোচনা তখন আর পরিনতি পায়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছি। ’তানভীর এ মিশুক সরাসরি কারও নাম না বললেও ইঙ্গিত দেন যে, বাংলালিংকের মূল কোম্পানি ভিওন ছাড়াও আরও কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ফিনটেক প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। নগদ পরিচালনায় যুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছেড়ে চলে যায়। এরপর বাংলাদেশ ব্যাংক ওই বছরই ২১ আগস্ট প্রশাসক নিয়োগ দেয় প্রতিষ্ঠানটিতে। নানা আর্থিক অনিয়মের অভিযোগ থাকলেও নগদের বিশাল গ্রাহকভিত্তি রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সক্রিয় গ্রাহক রয়েছে ৪ কোটি। যেখানে গড়ে দৈনিক লেনদেন দেড় হাজার কোটি টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?