ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান – বর্ণমালা টেলিভিশন

ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ | ৫:৩৮ 32 ভিউ
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’–খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্দের একটি বিতর্কিত স্বীকারোক্তি ঘিরে উত্তাল ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি। ২০১৬ সালে এই ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যে যৌন হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ তিনি এনেছিলেন, তা সম্পূর্ণ ‘মিথ্যা’ ছিল বলে সম্প্রতি এক চ্যাট শোতে স্বীকার করেছেন শিল্পা। আর তার এই মন্তব্যের পরই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। বিষয়টিকে ‘চরম লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। চ্যাট শোতে শিল্পা শিন্দে জানান, সে সময় চুক্তিসংক্রান্ত একটি বিরোধের জেরে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। পরিস্থিতি এমন ছিল যে সে মুহূর্তে প্রযোজককে চাপে ফেলতে মিথ্যা অভিযোগ করা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না। শিল্পার এই বিস্ফোরক স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। শিল্পার এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি হিনা খান। সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে হিনা লেখেন, সাধারণত তিনি অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন, কিন্তু এই ঘটনার সামাজিক প্রভাব এতটাই নেতিবাচক যে তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন। পেশাগত বা ব্যক্তিগত বিরোধ মেটাতে যৌন হেনস্তার মতো গুরুতর বিষয়কে হাতিয়ার করা এবং মিথ্যা অভিযোগ আনাকে একেবারে লজ্জাজনক বলে বর্ণনা করেন হিনা। তিনি বলেন, এমন কাণ্ড কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং সমাজের আসল ভুক্তভোগী নারীদের ওপর থেকে মানুষের বিশ্বাসও কমিয়ে দেয়। হিনা আরও জোর দিয়ে বলেন, এই পুরো ঘটনায় আসল ভুক্তভোগী হলেন প্রযোজক সঞ্জয় কোহলি এবং তার পরিবার। যে অভিযোগের কারণে বছরের পর বছর ধরে তারা সামাজিক ও মানসিকভাবে ভুগেছেন, তা এখন নিছকই মিথ্যা বলে তুলে নেওয়া হলো। নিজের পোস্টে হিনা খান আরও লেখেন, ঘটনাটি জানার পর তিনি এতটাই স্তব্ধ যে ভাষা হারিয়ে ফেলেছেন। পেশাগত স্বার্থের জন্য কোনো মানুষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জনসমক্ষে এভাবে মিথ্যা কাদা-ছোড়াছুড়ি না করে যেকোনো সমস্যার আইনি সমাধান খোঁজা উচিত ছিল বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে ‘আঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান শিল্পা। তবে ২০১৬ সালে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করে শোটি ছেড়ে দেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে তিনি আবারও এই জনপ্রিয় শোতে ফিরে আসেন। বর্তমানে শোয়ের টিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং এর লেখকের অনুরোধেই তিনি ফিরেছেন বলে জানা গেছে। তবে তার ফেরার পরপরই পুরোনো সেই মামলার ‘মিথ্যা’ স্বীকারোক্তি নতুন করে বিতর্কের জন্ম দিল। সূত্র: সামা টিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?