নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা – বর্ণমালা টেলিভিশন

নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ June, ২০২৬ | ৫:৩৭ 88 ভিউ
আসিয়ানভুক্ত দেশগুলো আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (ডিইএফএ) সংক্রান্ত আলোচনা সফলভাবে সম্পন্ন করেছে। এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়েছে। রোববার এক বিবৃতিতে এ গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমটিআই)। বিবৃতিতে বলা হয়, গত ২৭ থেকে ২৯ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৫৭তম আসিয়ান সিনিয়র ইকোনমিক অফিসিয়ালস মিটিংয়ের দ্বিতীয় বৈঠকে ডিইএফএ নিয়ে আলোচনার সমাপ্তি ঘটে। এমটিআই জানায়, ডিজিটাল যুগের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ডেফা একটি সমন্বিত, শক্তিশালী ও অভিন্ন ডিজিটাল নীতিমালা প্রণয়নের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই কাঠামোর আওতায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক এবং সোর্স কোড সুরক্ষার মতো উদীয়মান খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আসিয়ানের বিদ্যমান ডিজিটাল অর্থনীতি বিষয়ক অঙ্গীকারের ভিত্তিতে এই চুক্তি একটি অভিন্ন নিয়ম ও কাঠামো প্রতিষ্ঠা করবে, যা ডিজিটাল বাণিজ্যকে সহজ করবে এবং সীমান্ত-পার ডিজিটাল লেনদেনকে আরও কার্যকর করবে। এর মাধ্যমে ডিজিটাল বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ, নিরাপদ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, ডিজিটাল পেমেন্ট ও ই-লেনদেনের উন্নয়ন, অনলাইন ভোক্তা সুরক্ষা জোরদার এবং আঞ্চলিক ডিজিটাল আন্তঃসংযোগ বৃদ্ধি পাবে। এমটিআই আরও জানায়, চুক্তিটিকে উচ্চমানসম্পন্ন ও বাণিজ্যিকভাবে অর্থবহ করতে সিঙ্গাপুর সক্রিয় ভূমিকা পালন করেছে। বিবৃতিতে বলা হয়, ডেফা আলোচনা কমিটির চেয়ার হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো, আসিয়ান সচিবালয় এবং ব্যবসায়িক অংশীজনদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্লেষকদের মতে, ডিইএফএ কার্যকর হলে আসিয়ান অঞ্চলে ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি, ই-কমার্স ও ডিজিটাল সেবা খাতে সহযোগিতা নতুন মাত্রা পাবে। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল বাজার হিসেবে আসিয়ানের অবস্থান আরও শক্তিশালী হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী