লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:৩৮ 13 ভিউ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখল করার দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গটি এবং এর আশপাশের সালুকি নদী অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইলি সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, দুর্গ ও আশপাশের এলাকা দখলের পর সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপি-ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বউফোর্ট দুর্গ ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে গেছে। ইসরাইলের কান ব্রডকাস্টার দুর্গটির ওপর ইসরাইলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করেছে। ক্রুসেডার যুগে নির্মিত এই দুর্গটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত। তবে ইসরাইলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার। বউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর দুর্গটি ইসরাইলের দখলে ছিল। যুদ্ধবিরতির মধ্যেই অভিযান সম্প্রসারণ ১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননে ইসরাইলের সবচেয়ে গভীর অনুপ্রবেশ। ইসরাইলি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ছবিতে বউফোর্ট দুর্গের ওপর ইসরাইলি পতাকার পাশাপাশি গোলানি ব্রিগেডের পতাকাও দেখা গেছে। ছবিগুলো প্রকাশের কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনী বউফোর্ট রিজ ও ওয়াদি আল-সালুকি এলাকায় ‘বৃহৎ পরিসরের সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেয় এবং জানায় যে অভিযান আরও নতুন এলাকায় বিস্তৃত হবে। লিতানি নদী অতিক্রমের কথা স্বীকার নেতানিয়াহুর ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে এবং নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করেছে। শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন যে ইসরাইলি সেনারা লিতানি নদী পার হয়েছে। উত্তর সীমান্তে সেনাদের একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি বলেন, লেবাননের বৈরুত ও বেকা উপত্যকাতেও অভিযান চলছে। অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেন, গোলানি ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে বউফোর্ট দুর্গ দখল করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে সেনাবাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে, লিতানি নদী অতিক্রম করেছে এবং বউফোর্ট রিজ দখল করেছে। এটি গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।’ কাটজ আরও বলেন, এ অভিযান আগে গোপন রাখা হয়েছিল এবং হিজবুল্লাহকে দুর্বল করা ও ইসরাইলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত লেবাননের কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না