কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ মে, ২০২৬
৯:০৩ পূর্বাহ্ণ
25 ভিউ

কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ | ৯:০৩ 25 ভিউ
এবারের ঈদেও সাধারণ বন্দিদের পাশাপাশি কারাগারে আছেন কয়েক ডজন সাবেক মন্ত্রী-এমপি, ভিআইপি, সাবেক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক আমলা। নতুন পাঞ্জাবিতে ঈদ করবেন তারা। থাকছে বিশেষ খাবার— পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ মজাদার খাবার। ঈদের জামাতে নামাজ আদায়ের পাশাপাশি থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ। কারাসূত্র জানায়, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে আনুমানিক ৮২ হাজার বন্দি রয়েছেন। যদিও কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৪৬ হাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসব বন্দির জন্য থাকছে বিশেষ আয়োজন। নির্ভরযোগ্য কারাগার সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের তালিকায় রাখা হয়েছে পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টান্নসহ আরও কয়েকটি পদ। সকালে পরিবেশন করা হবে পায়েশ ও মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরু-খাসির মাংস (হিন্দুদের জন্য), মুরগির রোস্ট, চমচম, কোল্ডড্রিংক্স, পান-সুপারি ও সালাদ। বিকেলে পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম। এ ছাড়া বন্দিদের স্বজনদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য থাকবে ফ্রি জুস কর্নার, চিপস ও শিশুদের জন্য চকলেট। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ কর্মকর্তাসহ ১৩০ জন বন্দিও ঈদের বিশেষ খাবার পাবেন। এরই মধ্যে তাদের পরিবারের দেওয়া নতুন পাঞ্জাবি, নতুন পোশাকসহ অন্যান্য জিনিসপত্র নিয়ম অনুযায়ী তারা গ্রহণ করেছেন। বিশেষ কারাগারে থাকা এসব বন্দির বেশিরভাগই বয়স্ক এবং আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। তারা নিয়মিত ওষুধ সেবন করছেন এবং কারাগারেও সেই চিকিৎসা চলমান রয়েছে বলে জানা গেছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদ উপলক্ষে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া আয়োজন এবং পরিবারের সঙ্গে অতিরিক্ত সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। এসব সুবিধা শুধুমাত্র বন্দীদের নিজ পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের মধ্যে যেকোনো একদিন পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ দেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা