দৌলতপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬
৪:৩৯ অপরাহ্ণ
41 ভিউ

দৌলতপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ | ৪:৩৯ 41 ভিউ
কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া এ কর্মসূচিতে ৫০ কেজির বস্তায় ৪০ কেজি চাল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ সেলিম রেজার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে গিয়ে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ কেজি চালের পরিবর্তে অনেক ক্ষেত্রে ৬ থেকে ৭ কেজি করে বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদেই একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী চাল সরবরাহ করা হলেও অধিকাংশ বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে কম চাল পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের। এতে ভিজিএফ কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ২০ হাজারের বেশি কার্ডধারী পরিবার ভিজিএফ সুবিধার আওতায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। এরই মধ্যে রিফায়েতপুর ইউনিয়নে ১ হাজার ৮০৫টি কার্ডের বিপরীতে ১৮ হাজার ৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়, যা ৫০ কেজির ৩৫৫টি বস্তার সমান। তবে ইউনিয়ন পরিষদে চাল পৌঁছানোর পর দেখা যায়, অধিকাংশ বস্তায় ৪০ থেকে ৪৮ কেজি পর্যন্ত চাল রয়েছে। এতে শুধু ওই ইউনিয়নেই প্রায় ১ হাজার ১০০ কেজি চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভিজিএফের মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এ ধরনের অনিয়ম অসহায় মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চাল পরিবহণ ও খালাস কাজে নিয়োজিত শ্রমিক বাদল ও মামুন জানান, তারা ৩৫৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে নামিয়েছেন। বস্তার গায়ে ৫০ কেজি নিট ওজন লেখা থাকলেও বাস্তবে কোনো বস্তাতেই পূর্ণ ওজন পাওয়া যায়নি। রিফায়েতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বকুল বলেন, ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত চালের অধিকাংশ বস্তাতেই ওজন কম পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে সেলিম রেজা কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করে পরে ব্যক্তিগতভাবে দেখা করার কথা বলেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, বিষয়টি এখনো আমার নজরে আসেনি। কোনো ইউনিয়ন পরিষদ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে? হোটেল অলিও অভিযানে আটক- ইউনূস আমলে খালাস, জেএমবির ‘বোমারু মামুন’ এখন পুলিশের খাতায় ‘নাটের গুরু’ ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক প্রেসার কুকার বোমা: আইএস/আলকায়দা’র উদ্ভাবিত ও বহুল ব্যবহৃত বোমা এখন বাংলাদেশে নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’