আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ – বর্ণমালা টেলিভিশন

আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ | ২:৫৫ 50 ভিউ
পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। রোববার (১৭ মে) সকালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানায়, আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই জিলহজ ১৪৪৭ হিজরির চাঁদের ছবি তোলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ধারণ করা ওই ছবিতে চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। সেই হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার। এই ঘোষণার পর অঞ্চলজুড়ে চাঁদ দেখার কার্যক্রম আরও জোরদার হয়েছে। ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এদিকে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার। একইভাবে তুরস্ক জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। তবে সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে রোববারকে জিলকদের ২৯তম দিন হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে আদালত জানায়, রোববার সন্ধ্যায় কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ১৮ এপ্রিল শনিবার ছিল শাওয়ালের শেষ দিন এবং ১৯ এপ্রিল থেকে জিলকদ মাস শুরু হয়। আদালতের ক্যালেন্ডার হিসাব অনুযায়ী রোববার ছিল জিলকদের ২৯তম দিন, যদিও উম্মুল কুরা ক্যালেন্ডারে এটিকে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। সৌদি সুপ্রিম কোর্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছে। আদালত বলেছে, এটি ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিলহজ মাস শুরুর ওপরই নির্ভর করে বার্ষিক হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ। সূত্র: গালফ নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ