বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মে, ২০২৬
৮:৫৯ পূর্বাহ্ণ
43 ভিউ

বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৮:৫৯ 43 ভিউ
রাজশাহীতে ‘চাঁদা’ না দেওয়ার কারণে একটি বহুতল ভবন নির্মাণের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর শিরোইল স্টেশন রোডের পাশে ‘রাজশাহী টাওয়ার’ নামের ২১ তলা ভবনটি নির্মিত হচ্ছে। এটিই হতে যাচ্ছে রাজশাহীর সর্বোচ্চ তলার বহুতল ভবন। জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেড এই আবাসিক ভবনটি নির্মাণ করছে। ভবনটির মালিক ১০০ জন। নির্মাণাধীন ভবনের পাশেই ‘হকস ইন’ নামের একটি আবাসিক হোটেল। ভবন নির্মাণের কারণে হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত তুলে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দেওয়ার কারণে বুধবার জয়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান তুহিনকে অপহরণের চেষ্টা করেন হোটেল মালিক এনাজুল হক অমি। এ নিয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সকাল ১০টার দিকে অমিসহ চারজন এসে তুহিনকে তুলে নেওয়ার চেষ্টার সময় শ্রমিকরা বাধা দেন। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একজন ঘটনার ভিডিও করে রাখেন। এতে দেখা যায়, তুহিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অমি বলেন, ‘আইজকে তোকে পেয়েছি, অফিসে চল’। আবার ‘আপনি চলেন না রে বাবা’ বলে তুহিনকে তুলে নেওয়ার চেষ্টা করেন অমি। তুহিন যেতে না চাইলে অমি হুমকি দিয়ে বলেন, ‘কান-মুখ ফাটিয়ে ফেলব’। তুহিনকে মারধরের হুকুম দিয়ে তিনি বলেন, ‘তোর এত বড় কলিজা, মার আমি দেখছি ওকে।’ তুহিনকে লাঞ্ছিত করা শুরু হলে পরবর্তীতে নির্মাণ কাজের শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তুহিন প্রাথমিক চিকিৎসা নেন। পরে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, কাজ শুরুর পর থেকেই অমি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে কয়েক দফায় তাকে ১৬ লাখ টাকা চাঁদা দেওয়াও হয়; কিন্তু অমি আরও কমপক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। বুধবার তাদের ভবনের রিটার্নিং ওয়ালের ঢালাই চলছিল। তখন দলবল নিয়ে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন অমি। আগে টাকা দিয়ে পরে কাজ হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। এরই একপর্যায়ে টাকার জন্য তুহিনকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী তুহিন বলেন, ভবনটি নির্মাণ শুরু করার পর থেকেই অমি হয়রানি করে আসছেন। অমি প্রথমে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিসে অভিযোগ দেন এই দাবি করে যে, নির্মাণ কাজের জন্য তার হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে; কিন্তু আসলে কোনো ক্ষতি হচ্ছে না। সরেজমিন পরিদর্শনের পর গত বছরের ২ জুলাই তাকে আরডিএর অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক একটি চিঠি দেন। এতে শুধু পার্শ্ববর্তী ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হয় এমনটি নিশ্চিত করে কাজ চালিয়ে যেতে বলা হয়। ভবনের ক্ষতি হলে আরডিএ সেটিও বলত। এরপরও অমি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার মিথ্যা অজুহাত সামনে এনে টাকার জন্য হয়রানি করে আসছেন। তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করেন অমি। ওই সময় চাঁদার টাকার জন্য প্রচণ্ড চাপ তৈরি করেছিলেন তিনি। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। এ কারণে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। আর এজন্য বুধবার তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি জানান, থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে পুলিশ এসেছিল। এরপর তারা আবার নির্মাণ কাজ শুরু করতে পেরেছেন। তবে এখনও তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে থানা-পুলিশ হলে বুধবার বিকালে নিজের হোটেলে সাংবাদিকদের ডেকে কথা বলেন অভিযুক্ত এনাজুল হক অমি। তিনি দাবি করেন, নির্মাণ কাজের কারণে তার ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্যই তিনি টাকা চান। তিনি স্বীকার করেন, আগে তিনি সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন। চেম্বারের নির্বাচনের কারণে তিনি বাকি টাকা চাচ্ছিলেন। তবে এটি চাঁদা নয় বলে তিনি দাবি করেন। আবাসন ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টার বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। ‎এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, আবাসন ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। তারপর কাজও শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য