নিউজ ডেক্স
আরও খবর
বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায়
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড
ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে
সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু
দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার
প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরের দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই ডলার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গ্রেপ্তার মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়।
পরে তার শরীরে ‘অভিনব’ কায়দায় লুকিয়ে রাখা মার্কিন ডলারের নোটগুলো উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
জব্দকৃত সর্বমোট ডলারের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, বিশেষ অভিযানের অংশ হিসাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এসব বৈদেশিক মুদ্রা আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।