আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই – বর্ণমালা টেলিভিশন

আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৮:৫৭ 43 ভিউ
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার পর বড়পর্দায় আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনীর মাধ্যমে আবারও দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা । দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই আনুশকা শর্মা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাটপত্নী? তবে নায়িকাকে নতুনভাবে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন বলেছেন— আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি। উল্লেখ্য, ক্রিকেটার বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রুপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা