বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ৪:৩১ 44 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের এই দুই শীর্ষ নেতা। এ ছাড়া তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকাল ০৭:৩২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭০৭.০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দামও ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭১৩.৮০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন কিছুটা বেড়েছে। গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, দামের এই সামান্য ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের একটি সুযোগ হতে পারে। বেইজিংয়ে দুই দিনের সম্মেলনের শুরুতে শি জিনপিং ট্রাম্পকে জানান যে, বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সংঘাতের কারণও হতে পারে। গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইলেও বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্ক্ষিত সমর্থন পাওয়া কঠিন হবে। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’