‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল – বর্ণমালা টেলিভিশন

‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৬:১৭ 0 ভিউ
নানা সমালোচনার পর অবশেষে ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। মূলত অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সিনেমাটি নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর। বুধবার (১৩ মে) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে। এ সম্পর্কে তানি বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন। তিনি জানান, যে কাজটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়। পরবর্তীতে সিনেমা নামে মুক্তি দেওয়ার পরকিল্পনা করলে তিনি আমাদের অভিযোগ করেন, তার সঙ্গে এই সিনেমার কোন চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।’ এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন দেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান তিনি। মৌসুমী, জেবা জান্নাতসহ ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া এই সিনেমার নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজেও এতে অভিনয় করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে