কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক – বর্ণমালা টেলিভিশন

কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৬:১১ 35 ভিউ
চলতি মাসের শুরুর দিকে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আটক চার জনের মধ্যে নৌবাহিনীর দুই কর্নেল, একজন ক্যাপ্টেন ও একজন লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন। তারা স্বীকার করেছেন যে, ইরানের আদর্শিক সামরিক বাহিনী তাদেরকে কুয়েতের বুবিয়ান দ্বীপে ‘অনুপ্রবেশের’ দায়িত্ব দিয়েছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নৌ-নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কারণে চার কর্মকর্তা ভুলবশত কুয়েতের জলসীমায় প্রবেশ করেছিলেন। ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত বুবিয়ান দ্বীপ কুয়েতের সবচেয়ে বড় দ্বীপ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ মে একটি মাছ ধরার নৌকায় করে ওই দলটি দ্বীপে প্রবেশের চেষ্টা করে। ওই নৌকাটি ‘কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ভাড়া করা হয়েছিল।’ বিবৃতিতে আরও বলা হয়, দ্বীপে কুয়েতি বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় একজন কুয়েতি সেনাসদস্য আহত হন ও রেভল্যুশনারি গার্ডের দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তুতুঞ্জিকে তলব করে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। এতে বলা হয়, ‘রেভল্যুশনারি গার্ডের একটি সশস্ত্র দলের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশ ও কুয়েতি সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার’ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। কুয়েত এ ঘটনাকে ‘শত্রুতামূলক কাজ’ ও দেশের সার্বভৌমত্বের ওপর ‘স্পষ্ট আক্রমণ’ হিসেবে উল্লেখ করে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বিরুদ্ধে এ ঘটনাকে ‘রাজনৈতিক ও প্রচারণামূলকভাবে ব্যবহার করার’ অভিযোগ তুলেছে। তারা আটক কর্মকর্তাদের সঙ্গে দ্রুত দূতাবাসের যোগাযোগের সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা