গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় – বর্ণমালা টেলিভিশন

গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ | ৮:২৩ 62 ভিউ
গ্রীষ্মের এই তীব্র দাবদাহে শরীর সুস্থ রাখা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি, র্যাশ সব নিয়ে যেন নাজেহাল অবস্থা হয়ে যায়। অত্যধিক গরমে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাপপ্রবাহের সময় সামান্য অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে। গরমের সময়ে কিছু সাধারণ রোগের প্রকোপ তুলনামূলক অনেকটাই বেড়ে যায়। এই সময়ে মূলত যেসব রোগ বেশি দেখা দেয় এবং তা থেকে বাঁচার উপায়গুলো নিচে আলোচনা করা হলো: হিট স্ট্রোক গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। হিট স্ট্রোকের কবলে পড়লে মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময়ে ব্যক্তি অজ্ঞানও হয়ে যায়। এমনকি হিট স্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে। এই সমস্যা এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীর হাইড্রেটেড রাখুন। আর হিট স্ট্রোক হলে ঠান্ডা পানির ঝাপটা দিন চোখে-মুখে। ফুড পয়জন গ্রীষ্মকালে ফুড পয়জনের ঝুঁকিও বেড়ে যায়। মূলত দূষিত খাবার ও পানির জন্যই এটা ঘটে থাকে। আসলে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় জীবাণু বেড়ে ওঠে দ্রুত। আর রাস্তার খাবার, পানি পান করলে খাদ্যে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। ফুড পয়জন হলে ডায়ারিয়া বা পেট খারাপ, বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই সময়ে খাওয়াদাওয়া হালকা করুন এবং বিশুদ্ধ পানি পান করুন। ডিহাইড্রেশন গ্রীষ্মকালের প্রধান সমস্যা হলো ডিহাইড্রেশন। ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও খনিজ বেরিয়ে যায়। এর অভাবে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মাথা ঘোরা, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনির মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা এড়াতে পানির পাশাপাশি নুন-চিনি মিশ্রিত পানি, লেবু পানি ইত্যাদি খাওয়া উচিত। তরল জাতীয় খাবার এবং যেসব ফলের মধ্যে পানির পরিমাণ বেশি, সেগুলো খান। টাইফয়েডগরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় গ্রীষ্মকালে দূষিত পানি খেলেই এই সমস্যা দেখা দেয়। টাইফয়েড হলে জ্বর, ক্লান্তি, দুর্বলতা, পেটে ব্যথা, মাথাব্যথা এবং খিদে কমে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে পানি ফুটিয়ে খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। মাম্পস ও হাম গ্রীষ্মকালে বাচ্চাদের মধ্যে হাম ও মাম্পসের সমস্যাও দেখা দেয়। এগুলো ভাইরাসজনিত রোগ। এই সব রোগে আক্রান্ত হলে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। হাম হলে অনেক সময়ে ত্বকেও র্যাশ বের হয়। এছাড়া সাধারণ সর্দির সমস্যা থাকেই। গ্রীষ্মের সাধারণ রোগের প্রকোপ এড়াবেন কীভাবে? গরমে ঢিলেঢালা সুতির পোশাক, হালকা রঙের জামা পরুন। রাস্তায় বের হলে সঙ্গে টুপি, ছাতা ও পানির বোতল রাখতেই হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। রাস্তায় বের হলে ডাবের পানিও খেতে পারেন। রাস্তার খাবার, খোলা জায়গায় বিক্রি হওয়া পানীয় এড়িয়ে চলুন। খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া দরকার। তরমুজ, শসা, আখ, জামরুলের মতো তাজা ফল এবং লাউ, ঝিঙের মতো গ্রীষ্মকালীন সবজি খাবার হিসেবে রাখুন। চা, কফি, চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল এবং রেড মিট এড়িয়ে চলুন। হালকা এবং সহজপাচ্য খাবার খান। শারীরিক অস্বস্তি এড়াতে দিনে দুবার গোসল করতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?