ইরানের প্রেসিডেন্টকে টেলিফোনে যা বললেন শাহবাজ শরিফ – বর্ণমালা টেলিভিশন

ইরানের প্রেসিডেন্টকে টেলিফোনে যা বললেন শাহবাজ শরিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৬:১২ 30 ভিউ
আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পাকিস্তান তার ‘আন্তরিক ও সৎ প্রচেষ্টা’ অব্যাহত রাখবে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৫ এপ্রিল) এক ফোনালাপে দুই দেশের শীর্ষ নেতা চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে জানান, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত নিরসনে ইসলামাবাদ সব সময় গঠনমূলক ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠানোর জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের এই উদ্যোগ শান্তি আলোচনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। উল্লেখ্য, ইরানের এই প্রতিনিধিদলটি শনিবারই ইসলামাবাদ ত্যাগ করে ওমানের মাসকাটে পৌঁছেছে, যেখানে তারা আঞ্চলিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে পরবর্তী পর্যায়ের আলোচনায় অংশ নেবে। ইরানি প্রতিনিধিদলের এই সফরের মধ্যেই শনিবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের এই সফর বাতিল করেন। ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে ত্রিপক্ষীয় আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তাতে সাময়িক ভাটা পড়লেও পাকিস্তান ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সফর বাতিল হওয়া সত্ত্বেও তেহরান ও ইসলামাবাদের এই আলাপচারিতা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: সিএনএন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন