ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল – বর্ণমালা টেলিভিশন

ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৯:৪৫ 1 ভিউ
ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। আজ শনিবার (২৫ এপ্রিল) তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।' লেভিট আরও বলেন, ‘ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন।' এরইমধ্যে শুক্রবার রাতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি দল পৌঁছেছে। এক ‍বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হবে। এদিকে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। আব্বাস আরাগচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপি শুরুতেই বড় চাপে সরকার দুপুরের মধ্যে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস তীব্র গরমে পানির কষ্টে নগরবাসী গাজায় ইসরাইলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান বাজেটে থাকছে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম ‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি রাজনীতিতে সুবাতাস ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল