পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ৭:৩১ 1 ভিউ
পাকিস্তানে তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিকও রয়েছেন। বেলুচিস্তানের চাগাই জেলায় বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। কোম্পানি সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল)-এর দারিগুন এলাকায় অবস্থিত খনিতে এ হামলা চালানো হয়। ডালবন্দিন শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এ প্রকল্পটি অবস্থিত। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হয়। সঙ্গে সঙ্গে ফ্রন্টিয়ার কর্পসসহ (এফসি) নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, খনিতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা খনির ড্রিলিং যন্ত্র, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। গুলিবর্ষণ ও রকেট হামলার কারণে একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে কয়েকজন কর্মী দগ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারীরা একাধিক যানবাহন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হতাহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে বেলা, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট-বালতিস্তানসহ বিভিন্ন অঞ্চল এবং স্থানীয় এলাকার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে ওমর নামে একজন তুর্কি নাগরিকও শনাক্ত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকায় তল্লাশি ও অভিযানে নেমেছে। কোম্পানি জানিয়েছে, অবশিষ্ট কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি রাজনীতিতে সুবাতাস ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা, শিবির-ছাত্রদল উত্তেজনা ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাবি শিবির নেতাকে শোকজ ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি ‘হক’ সিনেমার জন্য কুরআন ও আরবি শিখেছিলেন ইয়ামি গৌতম টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার