শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি – বর্ণমালা টেলিভিশন

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ৭:৩০ 1 ভিউ
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থচুরি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, নির্ধারিত সেই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। পরে তদন্তে এই অর্থ চুরির ঘটনা নিশ্চিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছেন তারা অর্থ লেনদেনে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। এই সাইবার চুরি শ্রীলংকার জন্য বড় ধাক্কা। দেশটি ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে সামনে এল এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সতর্ক থাকুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি রাজনীতিতে সুবাতাস ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা, শিবির-ছাত্রদল উত্তেজনা ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ঢাবি শিবির নেতাকে শোকজ ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি, ডাকসু নেতা জুবায়েরের আক্ষেপ দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি ‘হক’ সিনেমার জন্য কুরআন ও আরবি শিখেছিলেন ইয়ামি গৌতম টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার