বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ এপ্রিল, ২০২৬
৭:০০ পূর্বাহ্ণ
36 ভিউ

বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ | ৭:০০ 36 ভিউ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে। এর আগে রবিবার বিআরটিএ ভবনে মন্ত্রণালয়, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির বৈঠকে কোনো ঐকমত্য ছাড়া শেষ হয়। মালিক সমিতি জানিয়েছে, কিলোমিটারপ্রতি ৪০ পয়সা বাড়ানোর দাবি তাদের। তবে বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, ২৫ পয়সা বাড়ানোর ব্যাপারে একমত হলেও কোনো পক্ষ প্রস্তাবে স্বাক্ষর করেনি। বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ও দামে চাপ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সরকার সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর রয়েছে। জ্বালানির দাম বাড়ার পরপর গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির চাপ তৈরি হয়। পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জোরালো হয়ে ওঠে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন