সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী – বর্ণমালা টেলিভিশন

সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ | ৬:৫৯ 2 ভিউ
ওমরাহ পালন করতে গিয়ে সৌদিআরবে আটকে পড়া ৩৩ জন বাংলাদেশি ওমরাহযাত্রী অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান ভুক্তভোগীরা। তাদের ফেরার জন্য ৫ এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেয় এজেন্সি। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহযাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া। অনলাইনে দেখা যায়, এসব টিকিটের ব্যক্তিদের জন্য বিমানে সিট ফাঁকা নেই। সূত্র আরও জানায়, ভুক্তভোগীরা পরবর্তী সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন। এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার আটকে পড়া ওমরাযাত্রীদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করেন। সাখাওয়াত হোসেন জানান, আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরাহ যাত্রীদের সময়মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ করার ক্ষেত্রে অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার আহ্বান জানান তিনি। বহির্বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। এসময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো. কামরুল ইসলাম, কনসোলার এ এস এম সায়েম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপল কোম্পানির নেতৃত্বে নতুন মুখ ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যার ১০ বছর পর এক আসামি গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার সৌদি থেকে ফিরেছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী জেল থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ব্রিটনি স্পিয়ার্স বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান