হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা – বর্ণমালা টেলিভিশন

হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ April, ২০২৬ | ৬:৪৫ 95 ভিউ
আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। পবিত্র হজের মর্যাদা রক্ষা ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশকারী এবং অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জিলকদ (১৯ এপ্রিল) থেকে ১৪ জিলহজ পর্যন্ত ভ্রমণ বা ভিজিট ভিসাধারীদের মক্কা-য় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কেউ ভ্রমণ ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় অবস্থান করলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। সবচেয়ে বড় জরিমানার মুখে পড়বেন তারা, যারা অবৈধভাবে কাউকে মক্কায় নিয়ে যাবেন। পরিবহনকারী বা দালালদের ক্ষেত্রে ১ লাখ রিয়াল জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকি জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। মক্কার পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে আবাসন খাতেও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে। হোটেল, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত বাসায় অনুমতি ছাড়া কাউকে আশ্রয় দিলে সংশ্লিষ্ট মালিক বা কর্তৃপক্ষকেও ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। এছাড়া, ভিসার মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে অবস্থানরত প্রবাসীরা যদি হজে অংশ নেন, তবে তাদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে প্রশাসনিক আদালতে আপিল করতে পারবেন। পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য ৯১১ নম্বরে জানাতে নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত ও হজ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুমোদন বা পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’