দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী – বর্ণমালা টেলিভিশন

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ | ৬:৩২ 81 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ৩ জন শমরিতা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, ইনসাফ বারাকা হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেলে ১ জন, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ২ জন, এবং ইবনে সিনা হাসপাতালে ১ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গেছে, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বাসটি আগেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন। ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ক্ষণিকার একটি বাস আজ সকালে এফডিসির সামনে দুর্ঘটনায় শিকার হয়েছে। আমরা হাসপাতাল গুলোতে এসেছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?