৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল – বর্ণমালা টেলিভিশন

৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ | ৫:৫০ 54 ভিউ
৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটির ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার পর সেখানে নেমে আসে মুসল্লিদের ঢল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নেন। তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপরই ফজরের নামাজ আদায়ের জন্য দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। ১০ মিনিটের ব্যবধানে লেবাননে ১০০ বিমান হামলা ইসরায়েলের, বহু হতাহত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই হাজারো মুসল্লি আবেগঘন পরিবেশে আল-আকসা মসজিদে প্রবেশ করছেন। দীর্ঘ ৪০ দিন পর পবিত্র এ স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে আনন্দাশ্রুও দেখা যায়। এর আগে রমজানজুড়ে আল-আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একাধিক আরব ও মুসলিম দেশ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দা জানায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা