নিউজ ডেক্স
আরও খবর
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা
ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ এপ্রিল) এক্সে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
তিনি লিখেছেন, তিনিসহ প্রায় এক কোটি ৪০ লাখ ইরানি জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন।
এই পরিসংখ্যান ইরানের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের সমান।
পেজেশকিয়ান এক্স পোস্টে বলেন, ১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
আমি নিজেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব।
এদিকে ইরান সরকার তরুণ, খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাখার আহ্বান জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় সুপ্রিম কাউন্সিলের সচিব আলী রেজা রহিমি বলেন, বিদ্যুৎকেন্দ্র আমাদের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের ভবিষ্যতের দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সোমবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খোলার চুক্তিতে না পৌঁছালে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হবে। সময়সীমা মঙ্গলবার রাত ৮টায় শেষ হবে, যা বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) ভোর ৬টা।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এ ঘোষণার মূল উদ্দেশ্য সম্ভবত যুক্তরাষ্ট্রকে নিরুৎসাহিত করা এবং দেশভিত্তিক সমর্থন প্রদর্শন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।