নিউজ ডেক্স
আরও খবর
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা
ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে আবারও কঠোর হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খোলার সময়সীমা ঘনিয়ে আসার ঠিক আগেই তিনি এ হুঁশিয়ারি দেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”
আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প এমন পরিস্থিতি চান না জানিয়ে বলেন, ‘সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।
একই সঙ্গে ইরানে সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনের পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘যদি নেতৃত্ব আরও বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে সেখানে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।’
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে।
শেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।