‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের – বর্ণমালা টেলিভিশন

‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ | ১১:৩৫ 60 ভিউ
যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।’ পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।’ লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা