হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে – বর্ণমালা টেলিভিশন

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৫:৩২ 75 ভিউ
প্যারিসের ঐতিহাসিক গ্রাঁ পালে ৩০ মার্চ (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘চেঞ্জ নাউ ২০২৬’ আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নীতি-নির্ধারক, উদ্যোক্তা ও তরুণ নেতাদের একত্রিত করেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা এবং বাস্তবায়নের উদ্যোগ ত্বরান্বিত করা। সম্মেলন ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম দুই দিন মূলত পেশাজীবী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য। তবে সাধারণ দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন ১ এপ্রিল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এবার ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং চার লাখেরও বেশি অংশগ্রহণকারী এই মঞ্চে উপস্থিত থাকবেন। এখানে ১০০০টিরও বেশি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যা পরিবেশ, জীববৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তি এবং সামাজিক উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন সমাধান তুলে ধরছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. যোহান রকস্ট্রোম, উমারউ ইব্রাহিম, রাজান খলিফা আল সুবেরাক, পল পলম্যান এবং লোভেল্ডা ভিনচেনজি। এছাড়াও বক্তৃতা দিয়েছেন ক্রিস্টিয়ানা ফিগারেস, কেৎ রাওয়ারথ, নারমোন্টে নেনকুইমো, লুইসা নিউবাউয়ার এবং লরেন্স টুবিয়ানা। তারা জলবায়ু নীতি, টেকসই অর্থনীতি এবং সামাজিক উদ্যোগ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। সম্মেলনের প্রতিটি কর্নারজুড়ে সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন চলেছে। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা এবং অংশীদারিত্ব ভবিষ্যতের নেতৃত্বের প্রতিশ্রুতি জাগাচ্ছে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ‘চেঞ্জ নাউ’ শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক আন্দোলন, যেখানে বাস্তব পদক্ষেপ এবং সহযোগিতার মাধ্যমে টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এছাড়া গ্রাঁ পালের ভেতরের দৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক। আলো, প্রযুক্তি, মানুষের ব্যস্ততা এবং উদ্ভাবনের মিলনমেলা মঞ্চের প্রাণ জাগাচ্ছে। প্রতিটি প্রদর্শনী ঘর যেন একটি ছোট বিশ্ব, যেখানে দর্শকরা সরাসরি নতুন ধারণা এবং উদ্ভাবনের স্পন্দন অনুভব করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা