ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর – বর্ণমালা টেলিভিশন

ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ March, ২০২৬ | ৮:২১ 103 ভিউ
ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব ভারী পানি স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ। সংস্থাটি জানায়, উত্তর-পশ্চিম ইরানের খোন্দাব ভারী পানি প্রকল্পে হামলার পর স্থাপনাটি ‘মারাত্মক ক্ষতির’ শিকার হয়েছে এবং বর্তমানে আর কার্যকর নেই। এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছিল, স্থাপনাটিতে দুই দফা হামলা চালানো হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার সময় রিঅ্যাক্টরের কাছাকাছি এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেজস্ক্রিয় দূষণের খবর পাওয়া যায়নি। হামলার আগে ইসরায়েল স্থাপনাটি খালি করার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে। আইএইএ জানায়, উপগ্রহচিত্র ও স্থাপনাটির তথ্য বিশ্লেষণ করে তারা এ মূল্যায়নে পৌঁছেছে। সংস্থাটি আরও জানায়, ওই স্থাপনাটিতে ঘোষিত কোনো পারমাণবিক উপাদান ছিল না। সূত্র: বিবিসি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী