ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! – বর্ণমালা টেলিভিশন

ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৬ | ৫:০৯ 61 ভিউ
ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে পরিবহনের সময় বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট চুরি হয়েছে। এর ফলে গ্রাহকদের জন্য সরবরাহে ঘাটতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত ২৬ মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার যা, মোট প্রায় ১২ টন চকলেট বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। এগুলো ছিল কিটক্যাটের নতুন চকলেট সিরিজের অংশ। কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ শৃঙ্খলার অংশীদারদের সঙ্গে মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। নেসলের তথ্য অনুযায়ী, ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথেই এই চুরির ঘটনা ঘটে। এখনো ট্রাক বা চুরি হওয়া চকলেটের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাটি নিয়ে নেসলে কিছুটা রসিকতাও করেছে। তারা বলেছে, ‘আমরা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলি। কিন্তু মনে হচ্ছে চোরেরা কথাটি একটু বেশিই গুরুত্ব দিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে!’ তবে কোম্পানিটি সতর্ক করেছে, পণ্য পরিবহনে চুরি এখন ক্রমেই বাড়ছে এবং অপরাধীরা আরও আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। এ কারণে তারা বিষয়টি প্রকাশ্যে এনেছে, যাতে সবাই এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হয়। চুরি হওয়া কিটক্যাটগুলো ছিল ফর্মুলা ওয়ান বিশেষ সংস্করণের অংশ। গত বছর কিটক্যাট ফর্মুলা ওয়ানের অফিসিয়াল চকলেট ব্র্যান্ড হওয়ার পর এই নতুন সিরিজ বাজারে আনা হয়। এগুলো রেসিং কারের আকৃতিতে তৈরি হলেও কিটক্যাটের পরিচিত ওয়েফার ও চকলেটের স্বাদ বজায় রাখা হয়েছে। নেসলে জানিয়েছে, চুরি হওয়া এসব চকলেট অবৈধ বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি পণ্যে থাকা ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো শনাক্ত করতে পারবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা