নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা
ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলছে গণমাধ্যমগুলো।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের 'খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে' মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আইআরএনএ মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্যমতে, ইয়াজদের আরদাকানে অবস্থিত 'ইয়েলোকেক প্রোডাকশন' এর স্থাপনায় দ্বিতীয় দফা হামলা চালানো হলেও ওই স্থানের বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।