মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি – বর্ণমালা টেলিভিশন

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৬ | ৮:০৯ 58 ভিউ
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সংঘাতে নিজেদের পাল্টা সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ হামলার দাবি করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ৭৯তম ধাপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর স্যাটেলাইট গ্রহণ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আল আজরাক (মুয়াফফাক সালতি) ঘাঁটি, শায়খ ঈসা, আলি আল সালেম এবং ক্যাম্প আরিফজান-এ অবস্থিত মার্কিন ঘাঁটি। ৮০তম ধাপে উত্তরাঞ্চলীয় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কৌশলগত ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে হিজবুল্লাহর আক্রমণও চলছিল বলে উল্লেখ করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ৮১তম ধাপে ‘এমাদ’, ‘কিয়াম’, ‘খোররামশাহর-৪’ এবং ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৭০টিরও বেশি স্থানে আঘাত হানা হয়েছে। এসব স্থানের মধ্যে হাইফা, দিমোনা এবং হাদেরা উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৮ যুদ্ধবিমান চাবাহার উপকূলের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরবিলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে ইরানি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তন করতে হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা