ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা – বর্ণমালা টেলিভিশন

ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৮:৩৯ 57 ভিউ
মধ্যপ্রাচ্যে, অর্থাৎ পশ্চিম এশিয়ার যুদ্ধের আগ্রাসন ক্রমে জটিল আকার ধারণ করছে। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ঐচ্ছিক যুদ্ধ এখন আর শুধু রণক্ষেত্র বা সেনা ঘাঁটিতে মিসাইল হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার সামরিক সংঘাত ডিজিটাল ও অর্থনৈতিক যুদ্ধে রূপান্তর হচ্ছে। কারণ, ইরানের আগামী সম্ভাব্য লক্ষ্য হতে চলেছে মাইক্রোসফট, গুগল, এনভিডিয়া, আইবিএম, ওরাকল আর পালানটির মতো প্রথম সারির যুক্তরাষ্ট্রকেন্দ্রিক টেক সংস্থা। এমন হুমকির মধ্যেই ইসরায়েলে তাদের দপ্তর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। টার্গেটে আছে যারা বৈশ্বিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ইরানের সংবাদ সংস্থা তাসনিম প্রকাশিত রিপোর্ট বলছে, ইরান এবারে যুক্তরাষ্ট্রের এমন কিছু প্রযুক্তি সংস্থার তালিকা তৈরি করেছে, যাদের সঙ্গে ইসরায়েলের নিবিড় সম্পর্ক বিদ্যমান। ইরান দাবি করছে, এসব মার্কিন টেক সংস্থাকে সামরিক ও গোয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত করেছে ইসরায়েল।ঠিক এসব কারণেই এই যুদ্ধের পরিধি দিন দিন জটিল রূপ ধারণ করছে। এসব টেক সংস্থার কয়েকটি অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাসনিম সংবাদ সংস্থাটি কিন্তু আইআরজিসি অনুমোদিত। কাজেই এমন ঘোষণা একেবারে উড়িয়ে দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। বিপদ আদতে কতটুকু ইরানের দেওয়া এমন হুমকি যে একেবারে কাগুজে নয়, তার প্রমাণ মিলছে বাস্তব দৃশ্যপটে। চলমান যুদ্ধ পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটলে ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরে নিজেদের দপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম-ফেসবুকের প্রধান সংস্থা মেটা। কর্মীদের উদ্দেশে পাঠানো বিবৃতিতে সংস্থাটি সুস্পষ্ট করে বলেছে, যেসব কর্মী নিরাপদ আশ্রয়ে (বোম শেল্টার) যেতে পারছেন না, তাদের সুরক্ষাই এখন সবার আগে গুরুত্ব পাবে। বিশ্লেষকরা বলছেন, টানা যুদ্ধাবস্থা যে মার্কিন মুলুকের করপোরেট জগতে সরাসরি নেতিবাচক প্রভাবে ছাপ ফেলেছে, তা মেটার এমন সিদ্ধান্ত থেকে সহজেই অনুমেয়। অ্যামাজন ডেটা সেন্টারে আগুন ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১ মার্চ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ওই ডেটা সেন্টারে অজ্ঞাত বস্তু আছড়ে পড়ার কারণে এতে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এ ঘটনায় সংস্থাটির ক্লাউড পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটে। অন্যদিকে, গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস প্ল্যাটফর্ম দ্য কোবেইসি লেটার ও সোশ্যাল মিডিয়ায় দাবি করছে, দুবাই, ইসরায়েল ও আবুধাবিতে ছড়িয়ে থাকা মাইক্রোসফট, অ্যামাজন ও এনভিডিয়ার ডেটা সেন্টার ছাড়াও অন্যসব অবকাঠামো এখন ভয়ংকর ঝুঁকির মধ্যে রয়েছে। লক্ষ্য আসলে কী সামরিক ও কৌশলগত বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মুখোমুখি দাঁড়ানো ইরানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ইরান এক অসম যুদ্ধ বা বিশেষ ধরনের অর্থনৈতিক যুদ্ধের কৌশলে রণকৌশল পরিচালনা করছে। যার প্রধান ভিত্তি হলো যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে আঘাত করে দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। যেন তাদের আর যুদ্ধ করার মতো অর্থনৈতিক সদিচ্ছা বা সক্ষমতা অবশিষ্ট না থাকে। ইরান বলছে, ইসরায়েলকে যুদ্ধে সহায়তা করছে বলে এসব মার্কিন টেক সংস্থাকে তারা টার্গেট করেছে। কিন্তু আসল ঘটনা হলো, সিলিকন ভ্যালির এসব টেক সংস্থার বৈশ্বিক ডেটা সেন্টার শুধু যুক্তরাষ্ট্রে নয়, তাবৎ বিশ্বের ডিজিটাল অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এসব সংস্থা ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। এসব অবকাঠামোতে সাইবার হামলা বা সরাসরি হামলা হলে সারাবিশ্বে ক্লাউড পরিষেবা ও ব্যবসায়িক কাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ শুধু সরাসরি মিসাইল ছোড়া নয়; বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যের ওপরে কঠিন আঘাত করাই এখন তেহরানের লক্ষ্য। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টেক বিনিয়োগকারীরা কঠিন ও দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হবে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কঠিন চাপ তৈরি করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন