ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো – বর্ণমালা টেলিভিশন

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৮:০৬ 27 ভিউ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেছেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি।’ গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা। পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে। উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে