প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৭:৫৯ 80 ভিউ
প্রযোজক মো. সরোয়ার জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কাফরুল এলাকায় প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের ওপর হামলা, লুটপাট এবং গুরুতর অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে তোলা হবে। এর আগে বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা (৩৫) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন (সি. আর. মামলা নং ১৯৪/২৬)। মামলার এজাহারে রুকাইয়া তাহসিনার অভিযোগ, সরোয়ার জাহান তার প্রাক্তন স্বামী। তাদের একমাত্র সন্তান বর্তমানে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হলেও শুরু থেকেই তিনি সন্তানের দায়িত্ব অস্বীকার করে আসছেন। শিশুটির জন্মের পর থেকে চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, কোনো খোঁজখবরও নেননি বলে দাবি করেন তিনি। এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে শিশুটির ব্রেইন টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা ভারতের চেন্নাইয়ে ‘প্রোটন বিম থেরাপি’ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই সময় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে নেন আসামি, ফলে বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত হয়। অভিযোগ অনুযায়ী, একই বছরের ৩০ অক্টোবর সরোয়ার জাহান ভাড়াটে লোকজন নিয়ে কাফরুলে বাদীর বাসায় প্রবেশ করে তার মা ও বোনকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টাও চালান। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে উল্লেখ করা হয়। এ ছাড়া আসামির করা আরেকটি মামলায় বাদীকে ৫ দিন কারাভোগ করতে হয়েছে বলেও অভিযোগ করা হয়। পরে মামলা করতে গেলে প্রভাব খাটিয়ে থানা মামলা নেয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় কাফরুল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বাদীর অভিযোগ, পারিবারিক আদালত সন্তানের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিলেও গত বছরের আগস্ট থেকে আসামি তা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে মডেল রিয়া বর্মণের সঙ্গে পরকীয়া সম্পর্ক আড়াল করতে গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা বলেন, ‘আমি চাই অভিযুক্তকে যথাযথ আইনের আওতায় এনে বিচার করা হোক। আমার সঙ্গে হওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান