ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ – বর্ণমালা টেলিভিশন

ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:২৩ 55 ভিউ
দেশে সড়ক দুর্ঘটনা এখনো একটি বড় উদ্বেগের বিষয়, যা ঈদের সময় আরও প্রকট আকার ধারণ করে। এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে দেশে মোট ২ হাজার ১২১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যেখানে দৈনিক গড় মৃত্যু প্রায় ৬ জন। তবে ঈদুল আজহা-র আগে-পরে ছয় দিনে এই সংখ্যা বেড়ে গড়ে ১১ জনে দাঁড়ায়, এবং ওই সময়েই নিহত হন ৭০ জন। পুলিশ সদর দপ্তরের ‘রিচার্জ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন’ বিভাগের উদ্যোগে পরিচালিত এই গবেষণাটি বাস্তবায়ন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ। এতে বলা হয়েছে, উৎসবের সময় সড়কে অতিরিক্ত চাপ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। ঈদুল ফিতর-এর তুলনায় ঈদুল আজহা-য় দুর্ঘটনার হার বেশি দেখা যায়। গবেষণায় সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে। এছাড়া ২৯ শতাংশ দুর্ঘটনা ঘটে সড়কের নাজুক অবস্থার জন্য, ১৯ শতাংশ জেব্রা ক্রসিং না থাকায়, ৫ শতাংশ যান্ত্রিক ত্রুটিতে এবং ৩ শতাংশ চালকের নেশাগ্রস্ত অবস্থার কারণে। বাকি ২ শতাংশ দুর্ঘটনা ঘটে বিভ্রান্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২৮ শতাংশ ক্ষেত্রে পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া এক গাড়ির পেছনে আরেক গাড়ির ধাক্কা ২৪ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ ১৭ শতাংশ এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে ১২ শতাংশ দুর্ঘটনা ঘটে। গবেষণায় দুর্ঘটনায় আহতদের মানসিক অবস্থার দিকটিও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আহতদের মধ্যে ২১ শতাংশ আতঙ্কে, ১৯ শতাংশ ট্রমায় এবং ১৭ শতাংশ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। পাশাপাশি অনেকেই হতাশা ও অন্যান্য মানসিক সমস্যায় ভোগেন, যা তাদের স্বাভাবিক জীবনে বড় প্রভাব ফেলে। দুর্ঘটনার শিকারদের মধ্যে পুরুষের হার সবচেয়ে বেশি (৫৯ শতাংশ), পাশাপাশি নারী ও শিশুরাও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত। অধিকাংশ ক্ষেত্রে নিম্নআয়ের মানুষ এবং কম শিক্ষিত ব্যক্তিরাই বেশি দুর্ঘটনার শিকার হন। গবেষণায় সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ঈদের সময় সড়ক ব্যবস্থাপনায় বাড়তি নজরদারি প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা