ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও – বর্ণমালা টেলিভিশন

ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৮:১৬ 83 ভিউ
ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও তাসমিনা অরিন এর কণ্ঠের গানের মিউজিক ভিডিও “স্বপ্নের আলপথ” প্রকাশিত হবে। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কামল আহমেদ। এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন সালমা সুলতানা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান এবং সম্পাদনা করেছেন ইকরামুল হক ইহান। এই মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন মিউজিক, বুমপ্লে, জিওসেভেন ও ডীজারসহ আরও বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফর্মগুলো থেকে যে কোনো শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। “স্বপ্নের আলপথ” মিউজিক ভিডিওটি ‘স্বর্ণালী গোধূলী’ অ্যালবামের একটি গান। “স্বর্ণালী গোধূলী” অ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের মোট ১২টি গান অন্তর্ভুক্ত রয়েছে। গানগুলোতে বিভিন্ন গীতিকার ও সুরকারের কাজের সমন্বয়ে বৈচিত্র্যময় সঙ্গীতধারা তুলে ধরা হয়েছে। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে— “ওই আকাশ পৃথীবির দিকে চেয়ে থাকে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “ভেজা কদমের গন্ধ মেখে” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “একদিন আমরা ভালবেসেছি” (গীতিকার: সালমা সুলতানা, সুরকার: অশোক কুমার পাল, সহশিল্পী: তাসমিনা অরিন), “কেন যে বল্লে প্রিয়” (গীতিকার: ফাতেমা ফরিদ, সুরকার: মুহিন খান, সহশিল্পী: নাজু আখন্দ), “চন্দ্র প্রহর এলে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: মো: গোলাম সারোয়ার, সহশিল্পী: নাসরিন আক্তার বিউটি), “তুমি ভাবনাতে আছো হৃদয় জুড়ে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: অশোক কুমার সরকার, সহশিল্পী: লিস্পা লায়লা), “তোমার জন্য কান্দে কেন মন” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “আমি তোর মনের মতো হইতে পারলাম না” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “স্বপ্ন এখন হাতের মুঠোয়” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: আশরাফ বাবু, সহশিল্পী: নাজু আখন্দ), “পায়ে পায়ে পায়ে কত আর পথচলা” (গীতিকার: বৈদ্যনাথ প্রামাণিক, সুরকার: আসাদুজ্জামান খান, সহশিল্পী: নাজু আখন্দ), “স্বর্ণালী গোধূলি পাশাপাশি দুজনাতে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: সজল দাস, সহশিল্পী: তাসমিনা অরিন) এবং “নীল শাড়ীতে আকাশটা ওই” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: হিমাদ্রী বিশ্বাস, সহশিল্পী: নাজু আখন্দ)। সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি সঙ্গীতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ও বিশুদ্ধ গানের প্রতি ভালোবাসা থেকেই তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। একে একে তার ৩৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া