ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি – বর্ণমালা টেলিভিশন

ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ | ৪:৩০ 64 ভিউ
ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। লন্ডনে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার মুসলমান এখানে ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তবে অনেকেই ঈদের নামাজ শেষে তাড়াহুড়ো করে ছুটে যান নিজ কর্মস্থলে। ঈদ উপলক্ষে কোনও ছুটি না থাকায় অনেকেই দু:খ ও ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব লন্ডন ছাড়াও ব্রিকলেন, নিউহাম, বার্কিং, হাম্পস্ট্যাড, মেনর পার্ক ইত্যাদি স্থানের স্থানীয় মসজিদ ও কমিউনিটি সেন্টারেও আনন্দ–উল্লাসের মধ্য দিয়ে ঈদের নামাজ হয়েছে। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এবারের নামাজে ইরান ও ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেছেন সবাই। তবে পরিবার পরিজনকে ছাড়া প্রবাসের ঈদ কিছুটা বিষাদের হলেও পূর্বলন্ডন যেন প্রবাসী বাংলাদেশিদের কাছে আরেক ছোট বাংলাদেশ। কারণে এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ। যেখানে উচ্চস্বরে প্রতিটি নামাজের আজাদ পরিবেশনের করা হয়। ঈদ উপলক্ষে লন্ডনে বাংলাদেশিদের বাসাবাড়িতে ছিল নানান আয়োজন। পশ্চিম লন্ডনের এক বাড়িতে গিয়ে দেখা গেল দেশের মতো এলাহী খানাপিনার আয়োজন। পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি কী নেই। কোরমা-পোলাও আছে। সেখানে একে একে এসে উপস্থিত বিলেতের মিডিয়া পাড়ার বেশ কিছু কর্মী ও শিল্পী। খাওয়া-দাওয়া আর কুশলাদি বিনিময়ের পাশাপাশি চলে ঈদের গান আর দেশের ফেলে আসা ঈদের স্মৃতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য