কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা – বর্ণমালা টেলিভিশন

কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ March, ২০২৬ | ৫:৩২ 86 ভিউ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। মাসখানেক সময় হাতে থাকলেও ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে এক সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আবার সামনে এসেছে কলকাতার ব্যাপক আলোচিত-সমালোচিত একটি ধর্ষণের ঘটনা। ২০২৪ সালের অগাস্টে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গসহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনো নিশ্চিত করা হয়নি। পশ্চিমবঙ্গের ১৫০টি আসনে এখনো বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি – তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিকে আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে ‘অভয়া’ নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না। সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন। অভয়ার মা বলেছেন, ‘রাজ্যজুড়ে দুর্নীতি ও নারী সুরক্ষার অভাব, রাজ্যের মানুষ ভাল নেই। তাই তৃণমূল কংগ্রেসকে সমূলে উপড়ে ফেলতে চাই।’ কিছুদিন আগেই নিজেদের মৃত মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন আরজি কর নির্যাতনের শিকার নারীর বাবা-মা। তারা দাবি করছেন, এই ধর্ষণকাণ্ডে তার মৃত মেয়ে সুবিচার পাননি। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনকে দায়ীও করেছিলেন তারা। পাশাপাশি এই গোটা ঘটনায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন তারা। বিজেপির প্রার্থী হতে চান বলে ধর্ষণ ও হত্যার শিকার নারীর মা সংবাদমাধ্যমকে জানানোর পরেই সামাজিক মাধ্যমে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ভোট হবে দুই পর্বে: ২৩ ও ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’