ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ | ৬:০১ 83 ভিউ
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি ইসরাইলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোয় যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে নতুন করে টার্গেট করছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে নতুন আরেকটি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রোববার (১ মার্চ) ইসরাইলি সামরিক স্থাপনায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের বিপ্লবী এ বাহিনী জানায়, একটি নতুন প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে জায়নবাদী শাসকের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। আইআরজিসি রোববার ঘোষণা করেছে, ফিলিস্তিনে ইসরাইলের দখল করা ভূখণ্ড এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এটি 'ট্রু প্রমিস ৪' অভিযানের ষষ্ঠ ধাপ। এ বাহিনী আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে ২৭টি মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরাইলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জায়নবাদী শাসকের জেনারেল স্টাফ এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, তারা দখল করা ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামতে দেবে না এবং শত্রুকে বারবার আঘাত করার মাধ্যমে প্রতিশোধের ‘ভিন্ন ও কঠোর পদক্ষেপ’ নেবে। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসক গোষ্ঠী ইরানের ওপর আগ্রাসনমূলক হামলা শুরু করে। এরপর থেকে দফায় দফায় প্রতিশোধমূলক আঘাত করে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা