ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে ইউএই-তুর্কি কোম্পানি – বর্ণমালা টেলিভিশন

ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে ইউএই-তুর্কি কোম্পানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:০০ 72 ভিউ
ইরানকে সাহায্য করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কভিত্তিক একাধিক কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের জন্য অস্ত্রের উপাদান সংগ্রহে সহায়তা করেছে এবং ‘শ্যাডো ফ্লিট’ জাহাজের মাধ্যমে তেল পরিবহনে ভূমিকা রেখেছে। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ইরান, তুরস্ক ও ইউএই থেকে পরিচালিত এমন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে, যারা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র কর্মসূচিকে সহায়তা করছে। একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলো শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহন করেছে বলে দাবি করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানি তেল রপ্তানি সহজতর করা বা অস্ত্র-সম্পর্কিত সরঞ্জাম সংগ্রহে জড়িত ছিল। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুরস্কের কয়েকটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ইরানের বিমান ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ক্রয় নেটওয়ার্কের অংশ ছিল। এই নিষেধাজ্ঞার ফলে ইউএই ও তুরস্কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে চলার চাপ বাড়তে পারে। দুই দেশই আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকসের প্রধান কেন্দ্র এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা