জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ – বর্ণমালা টেলিভিশন

জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪৮ 50 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে। বাকি নয়টি আসনের মধ্যে ছয়টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি চিকিৎসা সহায়তা পাবে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা, আবেদন যেভাবে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবৈধ: চীন বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল সন্তান জন্মদানে উদ্বেগজনকভাবে বাড়ছে সিজার করার হার, প্রতিকার জানালেন বিশেষজ্ঞরা ড্রাইভিং অভিজ্ঞতা বদলাতে গাড়িতে এআই ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার