আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর – বর্ণমালা টেলিভিশন

আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৪ 92 ভিউ
শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নিয়ে। এর মধ্যেই সোমবার (৯ ফেব্রুয়ারি) খবর আসে তার ঈদুল আযহার ছবির। আজমান রুশো পরিচালিত ছবিটির নাম ‘রকস্টার’। প্রকাশিত খবর অনুযায়ী ছবিটিতে থাকবেন দুই নায়িকা। তাদের একজন তানজিয়া জামান মিথিলা। আর একজনকে নেয়া হবে পাকিস্তান থেকে, এমন আলোচনাই চলছিলো। তবে ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না ছবিটি। শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন। আর তিনি হতে যাচ্ছেন সাবিলা নূর। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই হবে চুক্তি। সেই সুবাদে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে। জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। সেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?