‘বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬
৮:৪০ পূর্বাহ্ণ
80 ভিউ

আরও খবর

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৪০ 80 ভিউ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলার মাঠে জনাকীর্ণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, অভিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার আসন ঢাকা-৬। এ আসনেই বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছেন রাজপথে। সেই আসনেই ধানের শীষের কাণ্ডারি তারই পুত্র ইশরাক হোসেন। তিনি বলেন, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে তার পুরনো গৌরব ফেরাতে হবে। গত ১৬ বছরে দেশে যে ধরনের দুর্নীতি দেখা গেছে, সেখান থেকে দেশকে বের করে আনা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় গঠিত দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। যেকোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। খালেদা জিয়ার সেই সাহসিকতার কারণেই দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন রাখা হয়েছিল। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, তা মুক্তিযোদ্ধারাই সবচেয়ে ভালো জানেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে। একইভাবে বেগম খালেদা জিয়ার শাসনামলে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আসে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। সে সময় নারী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারতেন। দুর্নীতি থেকে দেশকে বের করে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের শিক্ষার ব্যবস্থা করার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, যা বিএনপির আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’