ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:১৪ 81 ভিউ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাকে (ওএসসিই) রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে এবং ইউক্রেন সরকারকে সমর্থন দিচ্ছে। ওএসসিই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, ন্যাটো মহাসচিবের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে। তিনি দাবি করেন, রুশ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভের ওপর হামলা চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের কারণে ওএসসিইর সামরিক, অর্থনৈতিক ও মানবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তার মতে, সংস্থাটির উচিত বর্তমান ব্যবস্থাগুলো কার্যকর করা এবং নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ন্যাটো প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ইউরেশিয়ার নিরাপত্তা ন্যাটোর হাতে থাকুক- এটি রাশিয়া চায় না। তবে তিনি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহের কথাও জানান এবং বলেন, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা