নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি – বর্ণমালা টেলিভিশন

নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:২৪ 87 ভিউ
ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাাপক পরিবর্তন আনছে। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন অনুমোদনের কথা জানায়। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা। নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাবার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশন' এর কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝিএর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। ভোগান্তি কমাতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে - * দ্রুত ফাইল নিষ্পত্তি হবে: আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তর ঘুরে আসতে কয়েক বছর লেগে যেত। এখন সব তথ্য (এনপিআর) এর মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকায় আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। * দীর্ঘ ১০ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়ন করতে যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করছেন, তাদের জট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে ডাটা যাচাই করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার সম্ভাবনা কমে যাবে। * বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ ২০২৬ সালের নতুন বাজেট আইন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। এছাড়াও এ বছরের ১ জানুয়ারি থেকে এই ধরণের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মকুফ করা হয়েছে। এদিকে এ আইন পুরোপুরি কার্যকর হতে ইতালি সরকারের 'ইতালিয়া ডিজিটাল ২০২৬ এর প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে এই সিস্টেমটি পুরোপুরি সক্রিয় হওয়ার কথা রয়েছে। যার ফলে আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে স্পিড/সিআইই (SPID/CIE) ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন। এর আগেও পাসপোর্ট আবেদনকারীরা দেখতে পারতেন। স্থানীয় অভিবাসীরা বলছেন, প্রবাসীদের জন্য কেন বিষটি গুরুত্বপূর্ণ এর কারণ হিসেবে যারা নতুন করে ইতালিতে আসবে বা সিজনাল ভিসায় নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ইতালি সরকার এখন দক্ষ এবং বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালির মূলধারায় যুক্ত করতে চায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা