আজহারিকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন চিত্রনায়িকা বর্ষা – বর্ণমালা টেলিভিশন

আজহারিকে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন চিত্রনায়িকা বর্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:১৫ 44 ভিউ
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ড. আজহারির প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি তার এবং তার পরিবারের জন্য কোরআন অধ্যয়নকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আজহারির লেখা বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল, ‘এক নজরে কোরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য দুটি। বর্ষা আরও লেখেন, তিনি ৩টি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি কপি তিনি তার বোনদের জন্য রেখেছেন। তিনি উল্লেখ করেন, ‘জীবনে তেমন কিছুই জানি না, তবে এই বই পড়লে কোরআনের অনেক বিষয় সহজে বোঝা যাবে, ইনশাআল্লাহ।’ ‘এক নজরে কোরআন’ বইটি প্রকাশ ও পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য বর্ষা আজহারিকে ধন্যবাদ ও দোয়া করেন, “আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মঙ্গল করুন, আমিন।’ বর্ষা পোস্টে আরও লিখেছেন, বইটি কেবল শিক্ষামূলক নয়, বরং কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে সহজভাবে বোঝার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, আফিয়া নুসরাত বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’-এর মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে বিয়ে করেন। তাদের দুজন পুত্র সন্তান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার