অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা – বর্ণমালা টেলিভিশন

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৯ 95 ভিউ
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে মিডিয়ার এই কৌতূহল কখনো কখনো তারকাদের জন্য চরম বিড়ম্বনা ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নববইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অভিনেত্রী জানান, একবার কোনো সত্যতা যাচাই না করেই তার নিজের ভাইকে প্রেমিক হিসেবে প্রচার করেছিল একটি ম্যাগাজিন, যা তার পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছিল। সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রাভিনা বলেন, ‘হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, লেখা হয়েছে এক সুদর্শন ছেলে প্রতিদিন আমাকে শুটিংয়ে পৌঁছে দেয়। একবারের জন্যও সত্যতা যাচাই করেনি কেউ। আমার নিজের ভাইকে প্রেমিক ভেবে নিয়েছিলেন তারা।’ এই মিথ্যা খবরে প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘মা-বাবা লজ্জায় ও অপমানে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। খুব কষ্ট হয়েছিল, রাতের পর রাত ঘুমাতে পারিনি আমি।’ শুধু ভাই সংক্রান্ত এই গুজবই নয়, ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার কাটাছেঁড়ার শিকার হতে হয়েছে রাভিনাকে। ইন্ডাস্ট্রির অন্দরে একসময় জোর গুঞ্জন ছিল, সহ-অভিনেতা অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু পরে কারিশমা কাপুরের কারণে সেই সম্পর্কে ফাটল ধরে এবং অজয় নাকি রাভিনার সঙ্গে প্রতারণা করেন। যদিও অজয় দেবগন কখনোই প্রকাশ্যে এই সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি, তবু সেই পুরনো গুঞ্জনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রাভিনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?