আবারও স্বর্ণের দামে রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০২৬
৫:১৯ পূর্বাহ্ণ
86 ভিউ

আবারও স্বর্ণের দামে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৯ 86 ভিউ
রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম পাঁচ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের ওপর আস্থাহীনতা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় দামের রেকর্ড হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার গ্রিনিচ সময় ১২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে লেনদেন চলাকালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করে, যা সর্বকালের রেকর্ড। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬০ দশমিক ৪০ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক লিন ট্রান বলেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতি শুধু বাজারের উদ্বেগের কারণে নয়, বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থার পরিবর্তনের প্রতিফলন। বুধবার চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ছিল মার্কিন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দুর্বলতা নিয়ে উদ্বেগ উড়িয়ে দেওয়ায় ডলারভিত্তিক স্বর্ণ বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন। এ সময় তিনি দাবি করেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমবে। উইজডমট্রির পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বলেন, সম্ভাব্য যে কোনো প্রার্থীই জেরোম পাওয়েলের তুলনায় ট্রাম্পের চাপে কম প্রতিরোধী হবেন। এটি স্বর্ণের জন্য ইতিবাচক। চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা অব্যাহত থাকলে চলতি বছর স্বর্ণের দাম ৬ হাজার ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে। এদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১১২ দশমিক ৫৯ ডলার প্রতি আউন্সে দাঁড়ালেও চলতি বছরে ধাতুটির দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। সোমবার রুপার দাম সর্বোচ্চ ১১৭ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৭৫ ডলার হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন