এবার রুপার দামে বড় লাফ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০২৬
৫:৫৫ পূর্বাহ্ণ
90 ভিউ

এবার রুপার দামে বড় লাফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৫ 90 ভিউ
আন্তর্জাতিক বাজারে শুক্রবার রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের ওপরে উঠে গেছে। নতুন বছরে প্রবেশের পরও রুপার ঊর্ধ্বমুখী যাত্রা থামেনি। খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ এবং গতি-নির্ভর কেনাকাটার পাশাপাশি বাস্তব বাজারে দীর্ঘদিনের সরবরাহ সংকট দাম বাড়াতে বড় ভূমিকা রেখেছে। খবর রয়টার্সের। শুক্রবার স্পট বাজারে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ১০১ ডলারে দাঁড়ায়। গহনা, ইলেকট্রনিক পণ্য ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান শিল্পধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রুপার দাম বেড়েছিল প্রায় ১৪৭ শতাংশ। এরপর ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দাম আরও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে রুপার এই দ্রুত উত্থান নিয়ে সতর্ক করছেন কারিগরি বিশ্লেষকরা। অতীতের মূল্যচিত্র বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রবণতা অনুমান করা বিশ্লেষকদের মতে, এত দ্রুত দামের উল্লম্ফন রুপাকে বড় ধরনের সংশোধনের মুখে ফেলতে পারে। এদিকে একই দিনে স্বর্ণের দামও নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছায়, যা বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন